May 21, 2012

৩১৪

হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ
 
“যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের জীবনে বিশ্বাসী সে যেন হয় ভালো কথা বলে, অন্যথায় চুপ থাকে।” [বুখারী ও মুসলিম]




* রিয়াদুস সালেহীন [১ম খন্ড] : ৩১৪

১৪০

হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ




“আল্লাহ অবশ্যই তার বান্দার প্রতি এ জন্য সন্তুষ্ট হন যে, সে কোন কিছু খেয়ে তাঁর প্রশংসা করে অথবা কোন কিছু পান করে তাঁর প্রশংসা করে।” [মুসলিম]



* রিয়াদুস সালেহীন [১ম খন্ড] : ১৪০

১৪৫

হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ




“আল্লাহর দ্বীন সহজ। যে কোন ব্যক্তি এ দ্বীনকে কঠিন বানাবে তার ওপর তা চেপে বসবে। কাজেই মধ্যম ও ভারসাম্যপূর্ণ পন্থা অবলম্বন করো। আর সুখবর গ্রহণ করো এবং সকাল, সন্ধ্যায় ও শেষ রাতের কিছু অংশে ইবাদাত করে আল্লাহর কাছে সাহায্য কামনা করো।” [বুখারী]




* রিয়াদুস সালেহীন [১ম খন্ড] : ১৪৫

১৪৪

হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ


 “অযথা কঠোরতা অবলম্বনকারীরা ধ্বংস হয়ে গিয়েছে”। [মুসলিম]




রিয়াদুস সালেহীন [১ম খন্ড] : ১৪৪

৮৪৮

  • আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ

“তোমরা ঈমান না আনা পর্যন্ত জান্নাতের প্রবেশ করতে পারবে না এবং পরস্পরকে না ভালোবাসা পর্যন্ত তোমাদের ঈমান পূর্ণতা লাভ করবে না।
আমি কি তোমাদেরকে এমন কাজের কথা বলবো না, যা করলে তোমরা পরস্পরকে ভালোবাসবে?
তোমরা নিজেদের মধ্যে সালামের ব্যাপক প্রচলন করো। “  [মুসলিম]

 * রিয়াদুস সালেহীন, ২/৮৪৮

৮৪৭

  • আবু উমারা বারাআ ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, 

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে সাতটি বিষয়ের হুকুম দিয়েছেনঃ
১) রোগীকে দেখতে যাওয়া
২) জানাযায় শরীক হওয়া
৩) হাঁচি দানকারীর আলহামদুলিল্লাহ বলার জবাবে ইয়ারহামুকাল্লাহ বলা
৪) দুর্বল ও বৃদ্ধকে সাহায্য করা
৫) মাযলুমকে সহায়তা করা
৬) সালামের প্রচলন করা
৭) শপথ পূর্ণ করা

[বুখারী ও মুসলিম]



 

রিয়াদুস সালেহীন ২/৮৪৭

৮৪৯

আবু ইউসুফ আব্দুল্লাহ ইবনে সালাম (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে বলতে শুনেছিঃ

“হে লোকেরা, সালামের ব্যাপক প্রচলন ঘটাও, অভুক্তদের আহার করাও, আত্মীয়-স্বজনদের সাথে সদ্ব্যবহার কর এবং যখন লোকেরা ঘুমিয়ে থাকে তখন নামায পড়। তাহলে তোমরা শান্তিতে ও নির্বিঘ্নে জান্নাতে প্রবেশ করতে পারবে। [তিরমিযী]

* রিয়াদুস সালেহীন [২/৮৪৯]

May 20, 2012

৬৯৭

  • আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন,
  • "”রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন কোন কথা বলতেন, খুব স্পষ্ট ও পরিষ্কার করে বলতেন। শ্রোতাদের সবাই তা হৃদয়াঙ্গম করে নিতে পারতো।” [আবু দাউদ]

    সংগ্রহঃ রিয়াদুস সালেহীন, খন্ডঃ ২ হাদিসঃ ৬৯৭

    ৭০৩


  • আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন,

  • "আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কখনো অট্টহাসি দিতে দেখিনি যাতে তাঁর মুখ গহবর প্রকাশ পায়। তিনি সাধারণত মুচকি হাসি দিতেন।" [বুখারী, মুসলিম]

    সংগ্রহঃ রিয়াদুস সালেহীন, খন্ডঃ ২ হাদিসঃ ৭০৩

    May 19, 2012

    ৩৭৯

    হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ


    "যার হাতে আমার প্রাণ সেই সত্ত্বার কসম করে বলছিঃ তোমরা ঈমানদার না হওয়া পর্যন্ত জান্নাতে যেতে পারবে না, আর পরস্পর ভালোবাসা স্থাপন না করা পর্যন্ত ঈমানদার হতে পারবে না। আমি কি তোমাদেরকে এমন একটি কাজের কথা বলে দেবো না যা করলে তোমরা পরস্পর ভালোবাসতে পারবে? (তা হলো) তোমরা পরস্পর সালাম প্রথা চালু করো"। [মুসলিম]


    * রিয়াদুস সালেহীন [প্রথম খন্ড], হাদিস নং - ৩৭৯

    May 4, 2012

    ৪৫

    আবু হুরাইরা (রা:) থেকে বর্ণিত, নবী (সা:) বলেছেন, যে ব্যক্তি মারামারিতে অন্যকে ধরাশায়ী করে সে শক্তিশালী নয়, বরং শক্তিশালী হচ্ছে সেই ব্যক্তি যে রাগের সময় নিজেকে সংযত রাখে।

    (বুখারী ও মুসলিম) 

    ১৩৭০

    হযরত আবু হুরাইরা (রা) বর্ণনা করেন, রাসুল আকরাম (সা) বলেছেনঃ এক ব্যক্তি লোকদেরকে ঋণ দিত। সে তার কর্মচারীকে বলত, তুমি যখন কোনো অভাবী লোকের কাছে ঋণ আদায় করতে যাবে তাকে ক্ষমা করে দিবে; সম্ভবত আল্লাহ কিয়ামতের দিন আমাদেরকে ক্ষমা করে দিবেন। অতএব, মৃত্যুর পর সে যখন আল্লাহর সাথে সাক্ষাত পেল আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন।

    (বুখারী ও মুসলিম)

    ১০৪

    হযরত আনাস (রা:) থেকে বর্ণিত, রাসুল (সা:) বলেন, মৃত ব্যক্তিকে তিনটি জিনিস অনুসরণ করে- তার পরিবার, তার মাল এবং তার আমল। তারপর দু'টি ফিরে আসে, এবং একটি তার সাথে থেকে যায়। ফিরে আসে তার পরিবার ও মাল, আর থেকে যায় তার আমল।

    (বুখারী, মুসলিম)



    ৪৭৫

    উম্মুল মু'মিনিন হযরত জুয়াইরিয়া বিনতে হারিস (রা) এর ভাই আমর ইবনে হারিস (রা) বর্ননা করেন, রাসুল আকরাম সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর ইন্তেকালের সময় কোন দিনার- দিরহাম (অর্থ), দাস-দাসী এবং অন্য কোন দ্রব্য সামগ্রী রেখে যাননি। তবে তার মাত্র একটি সাদা খচ্চর ছিল, যার অপর তিনি সওয়ার হতেন। এ ছাড়া তাঁর তরবারী ও মুসাফিরদের জন্য সদকাকৃত কিছু জমি তিনি রেখে যান


    (বুখারী)

    ৪৪২



    হযরত আনাস (রা) বর্ননা করেন, আমি রাসুল আকরাম সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি যে, মহান আল্লাহ সুবাহানা ওয়া'তায়ালা বলেন, "হে আদম সন্তান! তুমি যতদিন পর্যন্ত আমার কাছে দু'য়া করতে থাকবে এবং ক্ষমা প্রার্থনা করতে থাকবে, আমি ততদিন তোমার গুনাহ মাফ করতে থাকব, এ ক্ষেত্রে তুমি যা কিছুই করে থাকো না কেন।
    হে আদম সন্তান! এ ব্যাপারে আমার কোন কার্পন্য নেই। কেননা তোমার গুনাহ যদি আকাশ সমান উঁচু হয়ে থাকে এবং তারপর তুমি আমার কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকো, তাহলেও আমি তোমাকে ক্ষমা করে দিব।
    হে আদম সন্তান! তুমি যদি আমার সাথে কোন কিছুকে শরিক না করে সম্পূর্ণ পৃথিবী সমান গুনাহ নিয়েও যদি আমার কাছে আসো, তাহলে আমিও ঐ পরিমাণ ক্ষমা নিয়ে তোমাকে কাছে ডাকবো"


    (তিরমিযী)

    May 3, 2012

    ৮৪৯

    আবু ইউসুফ আব্দুল্লাহ ইবনে সালাম (রা) থেকে বর্ণিত তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে বলতে শুনেছিঃ


    "হে লোকেরা, সালামের ব্যাপক প্রচলন ঘটাও, অভুক্তদের আহার করাও, আত্মীয়-স্বজনদের সাথে সদ্ব্যবহার কর এবং যখন লোকেরা ঘুমিয়ে থাকে তখন নামায পড়। তাহলে তোমরা শান্তিতে ও নির্বিঘ্নে জান্নাতে প্রবেশ করতে পারবে"। [তিরমিযী]

    রিয়াদুস সালেহীন [৮৪৯]

    Mar 27, 2012

    ২৪৯

    হযরত উম্মে কুলসুম (রা) বর্ননা করেন, আমি রাসূলে আকরাম (সা) কে বলতে শুনেছি, কল্যাণ লাভের উদ্দেশ্যে যে ব্যক্তি মিথ্যা বলে পরস্পর বিরোধী দুই ব্যক্তির মধ্যে বন্ধুত্ব স্থাপন করে দেয়, সে মিথ্যাবাদী নয়
    (বুখারী ও মুসলিম থেকে রিয়াদুস সলিহীনঃ ২৪৯)


    মুসলিমের অপর এক বর্ননায় এসেছে, উম্মে কুলসুম (রা) আরো বর্ননা করেনঃ আমি রাসুল (সা) কে মাত্র তিনটা ক্ষেত্রে মিথ্যা বলার অনুমতি দিতে শুনেছিঃ
    ১। বিবদমান দুই দলের মধ্যে মিথ্যা বলার মাধ্যমে মৈত্রী স্থাপন করে দেয়া
    ২। যুদ্ধের ব্যাপারে মিথ্যার আশ্রয় নেওয়া (তথ্য গোপন করা)
    ৩। স্বামী-স্ত্রীর একান্ত কথা বার্তায় মিথ্যার আশ্রয় নেওয়া

    Mar 23, 2012

    ১১২৭

    হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রা) বর্ণনা করেন, 
    রাসুলে আকরাম (সা) জুম'আর (ফরজ) নামাজের পর বাসায় ফিরে যেতেন এবং বাসায় দুই রাকায়াত সুন্নত নামাজ আদায় করতেন [মুসলিম]
      * রিয়াদুস সলিহীন

    ১১২৬

    হযরত আবু হুরাইরা (রা) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা) বলেছেনঃ 
    "যখন তোমাদের কেউ জুম'আর নামায আদায় করল তখন সে যেন তারপর চার রাকায়াত সুন্নত নামায পড়ে" [মুসলিম]

    **  রিয়াদুস সলিহীন - ১১২৬

    ১০৯৮

    হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রা) বলেন,
    "রাসুলুল্লাহ (সা) এর সঙ্গে জুম'আর পর দুই রাকায়াত (সুন্নত) নামায পড়েছেন।"[বুখারী ও মুসলিম]

    * রিয়াদুস সলিহীন - ১০৯৮